,

হোমনায় ছাত্রদল নেতার আ’লীগে যোগদান

news-image

আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আওয়ামীলীগে যোগদান করেছেন। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে উপজেলার শ্রীমদ্দি মোড়ের বাজারে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিএনপি থেকে আ’লীগে যোগদান ও জনসভার আয়োজন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে ছাত্রদল নেতাসহ আরও ২০ জন তরুন ও যুবক আওয়ামীলীগে যোগ দেন। এসময় ছাত্রদল নেতা মেহেদি হাসান তার বক্তব্যে বলেন, চার দলীয় ঐক্যজোট বিএনপি সরকারের সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের জন্য হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, পুলিশকে মারধর করার মামলায় আসামী হয়েছি। তার বিনীময়ে আমি পাইনি তাদের কাছে সেই রকম কোন মূল্যায়ন। আর এতদিন আমি বিএনপি নামক মরুভূমিতে তৃষ্ণায় কাতর হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে ও ছোটা ছোটি করে বেড়িয়েছি শুধুমাত্র এক ফোটা পানির জন্য কিন্তু আমি কোথাও পানি পাই নি। আজ আওয়ামীলীগের মানুষ আমাকে ভালবেসে পানির পাত্র এগিয়ে দিয়ে পানি পান করিয়েছেন। তাই আজ আমি সেই পানি পান করে অর্থাৎ আওয়ামীলীগে যোগদানের মাধ্যমে আমার তৃষ্ণা মিটিয়েছি।

হোমনা পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। যোগদান সভায় বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাহ আলম খন্দকার, মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, জেলা পরিষদ সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কুমিল্লা উত্তরের সভাপতি মো. খোরশেদ আলম, আ’লীগে যোগদানকারী মেহেদী হাসান, যুবলীগ নেতা নজরুল ইসলাম খন্দকার, ছাত্রলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার, শ্রমিকলীগ আহ্বায়ক সালাহউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক মো. আলামিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা