,

শাবানার বাসায় শিল্পী সমিতির আড্ডা

news-image
ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানার সঙ্গে দেখা করলেন বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার রাত নয়টার দিকে শাবানার বাসায় হাজির হন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী সদস্য অঞ্জনা, পপি, সাইমন, রোজিনা।
শিল্পী সমিতির পক্ষ থেকে শাবানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এ অভিনেত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন তারা। এ সময় শাবানার সঙ্গে ছিলেন তার স্বামী ওয়াহিদ সাদিক।
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন শাবানা। তিনি যৌথ প্রযোজনার সিনেমা নিয়েও কথা বলেন। এরপরই শুরু হয় জমপেশ আড্ডা। এক পর্যায়ে মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন সাদিক শাবানার বিপরীতে যে সব চিত্রনায়ক অভিনয় করেছেন তাদের সংলাপ বলার স্টাইল নকল করে দেখান। এছাড়া পুরোনো দিনের নায়িকাদের সাংলাপ নকল করেন পপি। এভাবে আড্ডা চলতে থাকে রাত দেড়টা পর্যন্ত। পরে শাবানার হাতের রান্না খেয়ে বাসা ত্যাগ করেন শিল্পী সমিতির নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে শাবানা ম্যাডামকে একটি ক্রেস্ট তুলে দিয়েছি। তিনি আমাদের পেয়ে অনেক খুশি হয়েছেন। আমরা তাকে শিল্পী সমিতিতে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি আসবেন বলে কথা দিয়েছেন।
জায়েদ আরো বলেন, ‘এছাড়া ম্যাডাম যৌথ প্রযোজনার সিনেমার নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন সঠিক নিয়ম মেনে যৌথ প্রযোজনার সিনেমা হওয়া উচিৎ। এছাড়া আগামীতে চলচ্চিত্রের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা কিংবা নির্মাণের জন্য প্রাথমিক আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে