,

বাবার চেয়ে বয়সে বড় ছেলে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যে রয়েছে আনন্দ এল রাই পরিচালিত একটি সিনেমা। এতে বামন চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। সিনেমাটিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করছেন নির্মাতা-অভিনেতা তিগমাংশু ধুলিয়া।

কিন্তু তিগমাংশুর বর্তমান বয়স ৫০ বছর। অন্যদিকে শাহরুখের বয়স ৫১ বছর। অর্থাৎ বাবার চেয়ে বয়সে বড় ছেলে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে নির্মাতারা কেন বিষয়গুলো খেয়াল করেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বুলেট রাজা, সাহেব বিবি অউর গ্যাংস্টার রিটার্নস, পান সিং তোমারসহ বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন তিগমাংশু। পাশাপাশি মাঝি: দ্য মাউন্টেউন ম্যান, হিরো, গ্যাংস অব ওয়াসেপুর সিনেমাতে অভিনয় করেছেন। শাহরুখের বাবার চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আনন্দ যখন আমাকে চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেয় তখন তাকে জিজ্ঞেস করিনি কেন আমাকে চরিত্রটির জন্য বেছে নিয়েছে। একজন সুপারস্টারের বাবার চরিত্রে অভিনয় করতে পেরেই আমি খুশি।’

সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে তিগমাংশুকে নেয়া প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সুস্থ সবল একটি পরিবারকে নিয়ে সিনেমাটির গল্প তৈরি। আনন্দ এমন একজন অভিনেতাকে চাচ্ছিলেন যার সামনে দাঁড়ালে শাহরুখের বামন চরিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠবে। তিগমাংশু সেই চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। এ জন্যই তাকে নেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে