,

মেধাবীরা না এলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হবে : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। মেধাবীরা রাজনীতি না করলে, রাজনীতির মঞ্চ মেধাশূন্য হয়ে পড়বে। রাজনীতির মঞ্চ মেধাশূন্য হলে দেশ অযোগ্য লোকেদের হাতে চলে যাবে।

শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষা জীবিকার জন্য নয়, জীবনের জন্য। শিক্ষিত, যোগ্য ও মেধাবী লোকদের রাজনীতিতে আসার আহবান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সাইলেন্ট সুনামির মতো সারা দেশে মাদক ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হলে কোয়ালিটি শিক্ষা প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী এমপি, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া বক্তব্য দেন।

এর আগে তিনি জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের