,

মশারি নিয়ে বক্তব্যে উত্তরের মেয়রের দুঃখপ্রকাশ

news-image

চিকনগুনিয়ার জন্য ‘বাড়ি বাড়ি গিয়ে মশারি টানাতে পারব না’ এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

আজ শনিবার সকালে গুলশান দুই নম্বর থেকে চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করে ডিএনসিসি। শোভাযাত্রা শেষে গণমাধ্যমের কাছে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উত্তরের মেয়র।

মেয়র আনিসুল হক বলেন, ‘যেভাবে বলেছি, সেটা হয়তো ঠিকভাবে বলতে পারিনি হতে পারে। কিন্তু আমরা কাউকে আঘাত করতে চাইনি। আমরা বলতে চেয়েছি যে বাড়ির ভেতরে ঢোকার অধিকার আমাদের সেভাবে নেই। সে জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বলছি তাদের জন্য যে, আমরা দুঃখিত।’

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘চিকনগুনিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। আমরা আমাদের কাজ অনেক ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণ) করেছি। আমরা সত্যিই একটা রেভ্যুলেশনারি (বৈপ্লবিক) চেঞ্জ নিয়ে আসব এই মশক নিয়ন্ত্রণে।’

যত দ্রুত সম্ভব চিকুনগুলিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে আনা হবে আর এ জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান আনিসুল হক। চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিক পর্যায়ে সচেতনতা ও সহযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন মেয়র।

মশা নিয়ন্ত্রণে বিশদ পরিকল্পনার কথা তুলে ধরে মেয়র বলেন, সিটি করপোরেশনের কেউ দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে