,

মুশফিককে নিয়ে বাজে মন্তব্যে : তোপের মুখে বরিশাল

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে বরিশাল বুলসের নেতৃত্বে ছিলেন মুশফিকুর রহিম। সে আসরে দলকে খুব একটা সাফল্য এনে দিতে পারেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। দলটি শেষ চারে তো উঠতেই পারেনি, ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ছিল তলানিতে। নতুন আরেকটি আসর যখন দোরগোড়ায়, তখনই বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে সমালোচনায় মেতে ওঠে দলটির ফ্র্যাঞ্চাইজরা। মুশফিকের অধিনায়কত্ব ও শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন তোলেন খোদ বরিশালের অন্যতম কর্ণধার আউয়াল চৌধুরী বলু।

মুশফিককে নিয়ে বরিশালের মালিকের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শুধু তাই নয়, প্রয়োজনে বরিশালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ইসমাইল হায়দার বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য মোটেও মেনে নেওয়া যায় না। এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। প্রয়োজনে মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসের এই মালিককে। তাঁকে আর্থিক জরিমানাও করা হতে পারে।’

সম্প্রতি মুশফিককে নিয়ে আউয়াল চৌধুরী বলেছিলেন, ‘আসন্ন বিপিএলে মুশফিককে নিয়ে আমরা খুব একটা আগ্রহী নই। কারণ সে খুব একটা গোছানো নয়। তা ছাড়া গত মৌসুমে আমাদের ফ্রাঞ্চাইজদের নিয়ে সে বাজে মন্তব্য করেছিল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের