,

দুটি বড় চুক্তির লক্ষ্যে কাজ করছে ম্যান ইউ : মরিনহো

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন প্রিমিয়ার লিগ মৌসুমে শিরোপা জয়ের প্রত্যাশায় ম্যানচেস্টার ইউনাইটেড এখনো দলবদলের বাজারে দুটি বড় চুক্তির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছেন ম্যানেজার হোসে মরিনহো। ইতোমধ্যেই এভারটন থেকে বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে রেকর্ড মূল্যে দলে ভিড়িয়ে সম্প্রতি দলবদলের বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে ইউনাইটেড। এছাড়া বেনফিকা থেকে ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফকেও দলে নিয়েছে।

গুঞ্জন রয়েছে, শীর্ষ পর্যায়ের ডিফেন্সিভ মিডফিল্ডারদের দলে টানার লক্ষ্যে রেড ডেভিলসরা চেলসির নেমানজা মাটিচ ও টটেনহ্যামের এরিক ডায়ারের দিকে নজর রেখেছে। যদিও মাটিচের প্রতি ইউনাইটেডের আগ্রহ প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজী হননি মরিনহো। তিনি শুধু বলেছেন খেলোয়াড়দের ক্লাব, ম্যানেজার, মালিক সকলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে সবকিছু হবে।

প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ইউনাইটেড। তবে এই পর্তুগিজ কোচ নিশ্চিত করেছেন আরো দুজন খেলোয়াড়কে এবারের গ্রীষ্মকালীন দলবদলে ইউনাইটেড দলে নিবে। এ সম্পর্কে মরিনহো বলেছেন, ‘আমাদের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। লুকাকু ও লিন্ডেলফকে নিয়েই আমরা সন্তুষ্ট নই। আমাদের আরো খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে। আমরা চারজন খেলোয়াড়ের জন্য এবারের ট্রান্সফার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। সে কারণে এই মুহূর্তে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ‘

যদিও মরিনহো স্বীকার করেছেন, দলবদলের বাজারের প্রতিযোগিতামূলক প্রকৃতিতে নির্ধারিত লক্ষ্য পূরণ দিন দিনই কঠিন হয়ে পড়ছে। তার মতে, সবকিছুই বেশ কঠিন হয়ে পড়ছে। সে কারণে এখনই বলা যাচ্ছেনা শেষ পর্যন্ত কি হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের