,

১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ১১৮টি : মওদুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকারের আমলে দেশে গত ১০ মাসে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড হয়েছে ১১৮টি, ক্রসফায়ারে মৃত্যু হয়েছে ১৩৭ জনের, গুমের শিকার হয়েছেন ৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৬৯৭ জন নারী ও শিশু। এর প্রত্যেকটির অপকর্মের পেছনে সরকারদলীয় লোকজন জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আদর্শ নাগরিক আন্দোলন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মওদুদ আহমদ আরো বলেন, আওয়ামী লীগ বলে তারা অসাম্প্রদায়িক দল। কিন্তু তাদের আমলে সংখ্যালঘুদের ওপর নানাভাবে নির্যাতন করা হয়। এ সময় তিনি ধর্ষণ, হত্যা ও নিখোঁজের পরিসংখ্যান দেন।

‘দেশে অব্যাহত গুম-খুন-অপহরণ : শংকিত নাগরিক সমাজ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির (ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের