,

ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ

news-image

খুলনা থেকে পাবনার ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

শনিবার দুপুরে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন, পাওয়ার কার ও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করেছে।

মুলাডুলি স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা লাইন ক্লিয়ার করার চেষ্টা করবো।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার জানান, লাইন স্বাভাবিক হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা