,

ভারত ঘুরে এলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : গত সোমবার কলকাতা যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মূলত চিকিৎসার জন্যই ছিল তার এ যাওয়া। এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন যে, অপু বিশ্বাস হয়তো এবারো বেশকিছু দিনের জন্য ডুব মারতে পারেন। এ নিয়ে মিডিয়াপাড়ায় টুকটাক গুঞ্জনও শোনা গিয়েছিল।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এমনটা ভাবার প্রশ্নই ওঠে না। আগেই বলেছি সোমবার যাব, বৃহস্পতিবার ফিরব। বলেছি যেটা, করেছি সেটা। অপু বিশ্বাস যা বলে তা করে।’

অপু আরো বলেন, ‘গত তিনটা দিন অনেক ঝক্কি গেছে আমার ওপর দিয়ে। কলকাতা থেকে কলিম্পাং, সেখান থেকে ফের কলকাতা। এরই মাঝে ডাক্তার দেখানো, মামা বাড়ি বেড়ানো, আর টুকটাক শপিং তো রয়েছেই।’

ছেলে আব্রামকে নিয়ে ভ্রমণ প্রসঙ্গে অপু বলেন, ‘আব্রাম এখনো খুব ছোট। তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য। স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম। কিছু বন্ধুবান্ধব ও মামাদের সঙ্গে দেখা করে আসলাম। বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম। আর এরই মাঝে ছিল এদিক-সেদিক শপিং করা।’

এদিকে গতকাল থেকে ঢাকায় আরো সাতটি হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। হলগুলো মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। এতদিন ঢাকার দর্শকরা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে।

এর আগে, ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি ৪০টি হলে মুক্তি পায়। বড় প্রত্যাশা তৈরি করেও এত কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা। আশা রেখেছিলেন। আশার ফলও পেলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা