,

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মরদেহ

news-image

চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে ভারতীয় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় আরেক শিক্ষার্থীকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির এমবিবিএস শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে ইউসুফ ভবন থেকে আসিফ শেঠ (২৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার উইসন সিং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আসিফ শেঠ (২৬) এবং আহত উইলসন (২৬) নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের একটি বাসায় থাকতেন।

নগরের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীরের জানান, ইউসুফ ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউএসটিসির ভারতীয় চার শিক্ষার্থী। ফ্ল্যাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন নিহত আসিফ শেঠ। আরেকটিতে উইসন। আরেকটি কক্ষে নীরাজ গুরু তার স্ত্রী জোৎস্নাকে নিয়ে থাকতেন।

নীরাজ গুরুর বরাত দিয়ে ওসি আলমগীর জানান, গতকাল রাতে ফ্ল্যাটে সবাই একসঙ্গে বসে গল্প করেন ও মদ্যপান করেন। এরপর নীরাজ তার স্ত্রীকে নিয়ে নিজের কক্ষে চলে যান। আসিফ, উইসনের কক্ষে যান। রাত সাড়ে ১২টার দিকে উইসনের কক্ষ অন্ধকার দেখে নীরাজ বারবার ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন। দরজা খুলে নীরাজ দেখতে পান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন উইসন। আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আসিফ শেঠ।

পরে নীরাজ প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উইসন ও আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আসিফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ নীরাজ ও তার স্ত্রী জোসনাকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা