,

হেরাথের ঘূর্ণির পরও জিম্বাবুয়ের সংগ্রহ ৩৫৬

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে জিম্বাবুয়ের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। তাই তো রঙ্গনা হেরাথের ৫ উইকেটের পরও একমাত্র টেস্টের প্রথম ইনিংসে সাড়ে ৩০০ রান পেরিয়ে যেতে সক্ষম হয় সফরকারীরা। ক্রেইগ এরভিনের ১৬০ রানের ওপর ভর করে জিম্বাবুয়ে থেমেছে ৩৫৬ রানে।

শুক্রবার কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শনিবার দ্বিতীয় দিনের মতো ব্যাটিংয়ে নামে গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ এরভিন (১৫১) ও ডোনাল্ড ত্রিপানো (২৪)। তবে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তারা। গতকালের ৩৪৪ রানের সঙ্গে মাত্র ১২ যোগ হওয়ার পর ব্যক্তিগত ২৭ রানেই বিদায় নেন ত্রিপানো। পরের ওভারেই ১৬০ রান করে সাজঘরে ফেরেন এরভিন। লঙ্কানদের পক্ষে হেরাথের ৫ উইকেট ছাড়াও লাথিরু কুমরা, অ্যাসুলা গুণেরত্নে দুটি করে উইকেট নেন।

এর আগে, প্রথম দিন এরভিন ছাড়া প্রথম সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও তাদের বিশোর্ধ্ব ও ত্রিশোর্ধ্ব ইনিংসগুলো বড় সংগ্রহের পথে রাখে জিম্বাবুয়ের। ম্যালকোম ওয়ালার ও সিকান্দার রাজা সমান ৩৬ রান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা