,

৮ম উইম্বলডনের দ্বারপ্রান্তে ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক :অষ্টম উইম্বলডন শিরোপার এক হাত দূরে সুইস টেনিস তারকা রজার ফেদেরার। উইম্বলডন ওপেনে শুক্রবার সেমিফাইনালে থমাস বের্দিচকে হারিয়ে ফাইনালে উঠে গেলেন এই টেনিস সেনসেশন।

আগের সাত ম্যাচের সাতটিতেই থমাস বের্দিচকে হারিয়েছেন ফেদেরার। সব মিলিয়ে ২৪ মুখোমুখিতে ফেদেরারের জয় ১৮টি। সেই ধারাবাহিকতায় উইম্বলডনের সেমিফাইনালে ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) এবং ৬-৪ গেমে তিন সেট জিতে ফাইনালের টিকেট পান ৩৫ বছর বয়সী সুইস তারকা। ২০১২ সালের পর আবারও উইম্বলডন জেতার সুযোগ এসেছে ফেদেরারের সামনে।

ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন চিলিচ। ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠে শিরোপা পেয়েছিলেন ২৮ বছর বয়সী চিলিচ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা