,

‘আমি শিকড় ভুলতে চাই না’

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২০০৭ সালে ওড়িয়া ভাষার ‘মাতে তা লাভ হেলারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। একই বছর ‘পিতৃভূমি’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার।

এরপর টলিউডের প্রথম সারির প্রায় সব চিত্রনায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র। গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘নবাব’ সিনেমাটি। যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

নানা উত্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ অবস্থান তৈরি করেছেন শুভশ্রী। পেয়েছেন অর্থ, খ্যাতি, সম্মান। কিন্তু অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যাদের সহযোগিতা পেয়েছিলেন তাদেরকে কি তিনি ভুলে গেছেন? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

জবাবে শুভশ্রী বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকটা অবশ্যই মনে পড়ে। কেন মনে পড়বে না! আমি আমার শিকড় ভুলতে চাই না। অভিনয় জগৎটা আমার জীবনের অংশ কিন্তু অভিনয়টাই আমার জীবন নয়।’

তিনি আরো বলেন, ‘শুরুর দিকে আমি অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। এজন্য যে কোনো একজনের নাম বলা ঠিক হবে না। ইন্ডাস্ট্রিতে আমি সবারই অনেক ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউসের পরবর্তী সিনেমা ‘দেখ কেমন লাগে’।এতে অভিনেতা সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শুভশ্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা