,

চিকুনগুনিয়ায় আক্রান্ত মেয়র মান্নান

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান। গতকাল দুপুর দেড়টার দিকে তাকে ঢাকার বারিধারার বাসা থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। গতকাল বিকালে মেয়র মান্নানের ব্যক্তিগত সচিব নাহিদুল ইসলাম জনি বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বৃহস্পতিবার দুপুর থেকে জ্বরে ভুগছেন। জ্বরের সঙ্গে শরীর ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনসালটেন্ট ইকবাল হোসেন জ্বরের লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে চিকুনগুনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন। এ সময় চিকিৎসক মেয়র মান্নানকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন। মেয়র মান্নান হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে ভর্তি আছেন। তার সঙ্গে স্ত্রী মিসেস সাজেদা মান্নানসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। এদিকে সুস্থতার জন্য দেশবাসী তথা গাজীপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র মান্নান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে