,

‘অপু বিশ্বাস যা বলে তা করে’

news-image

‘গত তিনটা দিন অনেক ঝক্কি গেছে আমার ওপর দিয়ে। কলকাতা থেকে কলিম্পাং, সেখান থেকে ফের কলকাতা। এরই মাঝে ডাক্তার দেখানো, মামা বাড়ি বেড়ানো, আর টুকটাক শপিং তো রয়েছেই। ‘ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর নিজের  ঝটিকা সফর নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই বলেন অপু বিশ্বাস।

গত সোমবার কলকাতা যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রী। মূলত চিকিৎসার জন্যই ছিল তার এ যাওয়া। এদিকে কেউ কেউ উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন যে, অপু বিশ্বাস হয়তো এবারও বেশ কিছু দিনের জন্য ডুব মারতে পারেন। এ নিয়ে মিডিয়াপাড়ায় টুকটাক গুঞ্জনও শোনা গিয়েছিল।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এমনটা ভাবার প্রশ্নই উঠে না। আগেই বলেছি সোমবার যাবো, বৃহস্পতিবার ফিরবো। বলেছি যেটা, করেছি সেটা। অপু বিশ্বাস যা বলে তা করে। ‘

তিনি আরও বলেন, ‘আব্রাম এখনো খুব ছোট। তাই তাকে নিয়ে ভ্রমণ করা খুব কষ্টসাধ্য। স্বল্প সময়ের মধ্যে কলকাতা থেকে কলিম্পাং গিয়েছিলাম। কিছু বন্ধু-বান্ধব ও মামাদের সাথে দেখা করে আসলাম। বুধবার চিকিৎসকের সঙ্গে দেখা করে টুকটাক গাইডলাইন নিলাম। আর এরইমাঝে ছিল এদিক-সেদিক শপিং করা। ‘

এদিকে আজ থেকে ঢাকায় আরো সাতটি হলে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। হলগুলো- মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনম। এতোদিন ঢাকার দর্শকেরা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। এর আগে ঈদে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি ৪০টি হলে মুক্তি পায়। বড় প্রত্যাশা তৈরি করেও এতো কম হল পেয়ে হতাশ হয়েছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। কিন্তু দমে যাননি এই তরুণ নির্মাতা। আশা রেখেছিলেন। আশার ফলও পেলেন।

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে