,

তামিমের অভিযোগ পেলে হুলুস্থুল বাধাবে বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক :ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এসেক্সের হয়ে খেলতে ৮ জুলাই, শনিবার ইংল্যান্ডে যান তামিম। চুক্তি হয়েছিল আট ম্যাচের। নিজের প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে মাত্র ৭ রান করেন। ওই একটি ম্যাচ খেলেই এবারের আসরকে বিদায় বলে দিয়েছেন ‘ব্যক্তিগত কারণের’ অজুহাত দেখিয়ে।

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা কোনো ঘটনা প্রকাশ করতে না চাইলে, স্বাভাবিকভাবেই বলে থাকি “ব্যক্তিগত কারণ”। তামিমও এটাকে ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। সে চায় না এটা নিয়ে বড় কোনো ইস্যু দাঁড় হোক। আমরাও তার সিদ্ধান্তের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছি। তবে সে যদি এটা নিয়ে আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই।

এর আগে তামিমের দেশে ফেরা নিয়েও নাটকীয়তা দেখা দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নিরাপত্তাহীনতায় দেশে ফিরছেন তিনি। তবে লল্ডনে ‘হেইট ক্রাইমের’ শিকার হয়েছেন এমন খবর উড়িয়ে দিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই দেশে ফিরে আসছেন তিনি, নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ওপেনার।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তামিম লেখেন, ‘সমর্থক ও শুভাকাঙ্খীদের জানাতে চাই যে ব্যক্তিগত কারণে এসেক্সের সঙ্গে আমার মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরছি। কিছু সংবাদমাধ্যম রিপোর্ট করেছে আমাদের টার্গেট করে হেইট ক্রাইমের চেষ্টা করা হয়েছে। এটি আসলে সত্য নয়।’

এর আগে কাউন্টি ক্লাব এসেক্সও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাবেন তামিম। তার সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।

কিন্তু অনেক সংবাদমাধ্যম প্রকাশ করে, সোমবার রাতে নাকি তামিমের পরিবারকে অ্যাসিড ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছে। মহিলাদের মাথায় হিজাব থাকায় আক্রমণের শঙ্কা বাড়ছে সেখানে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে