,

ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়ায় মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

আজ বেলা ১২টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২%। আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি দূর্বল হয়ে পড়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের