,

‘ফরহাদ মজহার শুধু লেখক নন, গুরু বাবাও’

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরহাদ মাজহারকে গুরু বাবা আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি শুধু লেখক না, কারো কারো গুরু বাবাও। বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের আর কত গুরু বাবা আছে।

শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের সঙ্গে আপস নেই, শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধ হন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, সহায়ক সরকারের নামে বিএনপি যে দাবি করেছে, তা কখনো মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন। তিনি বলেন, যদি সহায়ক সরকার হয় তবে পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে সহায়ক সরকার গঠিত হবে।

আলোচনা সভায় অধ্যাপক ড. সাহেদা ওবায়েদ বলেন, বিএনপি মুখে বলে মুক্তিযুদ্ধের কথা, অন্তরে স্বাধীনতাবিরোধী আচরণ। তারই প্রমাণ ৩০ লাখ শহীদের ও তিন লাখ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি তাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতকে মন্ত্রী বানিয়েছেন। আগামীতে যাতে আর কখনো স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় না আসতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই তা সম্ভব।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তলুকদার মো. ইউনুস, জাতীয় পার্টি (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদিক্কী, মানবাধিকার আন্দলোনের সভাপতি মওলানা খাজা মহিব উল্লাহ শান্তিপুরি, লোকশক্ত পার্টির সভাপতি সাহিকুল আল টিটু, তাতিলীগ নির্বাহী সভাপতি সাধনা দাস গুপ্ত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের