,

ক্যাটরিনার জন্মদিন ছাড়া তারিখ মনে থাকে না সাল্লুর!

news-image

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের জন্মদিন ছাড়া বজরঙ্গি ভাইজান খ্যাত বলিউড অভিনেতা সালমান খানের আর কোনো তারিখ মনে থাকে না!

সম্প্রতি নিজের তারিখ মনে রাখার সক্ষমতা সম্পর্কে এমনটাই জানিয়েছেন সালমান খান।

আইফা অ্যাওয়ার্ড সম্পর্কে বলতে গিয়ে সালমান এবারের আসরের তারিখ মনে করতে পারছিলেন না, এ অবস্থায় তিনি এমন মন্তব্য করেন।

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি-আইফা’র এবারের আসরে অংশ নেয়ার জন্য বর্তমানে সালমান এবং ক্যাটরিনা নিউইয়র্কে রয়েছেন।

বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে ৫১ বছর বয়সী সালমান মজা করার চেষ্টা করেন।

তিনি তখন বলেন, আমার তারিখ নিয়ে বেশ গোলমাল রয়েছে। একমাত্র ক্যাটরিনার জন্মদিনের তারিখ ছাড়া আমার কিছুই মনে থাকে না।

এসময় সালমান বলেন, ক্যাটরিনার ১৬ জুলাই জন্মদিন। আসুন আমরা তার জন্মদিন উদযাপনে গান গাই।

পরে সালমান উপস্থিত সবাইকে নিয়ে গান গেয়ে ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এসময় সালমানের সঙ্গে যোগদেন আলিয়া ভাট, শহিদ কাপুর, ক্রিতি শ্যানন, সুশান্ত সিং রাজপুত এবং বরুণ ধাওয়ান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের