,

যমজ শিশুদের কোলে নিয়ে হাজির বিয়ন্সে

news-image
বিনোদন ডেস্ক : একমাস বয়সী নিজের দুই যমজ সন্তানকে কোলে নিয়ে এই প্রথম ছবি তুলে তা শেয়ার করেছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। ওই পোস্টের সঙ্গে তিনি সন্তানদের নামও উল্লেখ করেছেন। এদের একজনের নাম রাখা হয়েছে স্যার কার্টার ও অপরটির রুমি।
যদিও এর আগে, বিয়ন্সের এই দুই যমজ সন্তানের অনেকগুলো ভুয়া নাম ছড়ানো হয়েছিল অনলাইনে। অনেকেই দাবি করেছিলেন, শিল্পী নিজের এবং স্বামী জে জি’র নামের সঙ্গে মিল রেখেই হয়তোবা সন্তানের নাম রাখবেন।
তবে বিয়ন্সের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘুমন্ত দুই যমজকে কোলে নিয়ে মাতৃত্বের সাহসী দৃষ্টি নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন এই পপস্টার। ইনস্টাগ্রামে পোস্টের একঘণ্টার মধ্যেই অন্তত ১০ লাখেরও বেশি মানুষ এই ছবি দেখেছে এবং অনেকেই শুভকামনা জানিয়েছেন তাদের প্রিয় শিল্পী তার সন্তানদের উদ্দেশ্যে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা