,

তীব্র স্রোতে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে গাড়ির চাপ

news-image

নিউজ ডেস্ক : তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরিঘাটে গাড়ির চাপ বাড়ছে। পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন।

আজ শুক্রবার সকাল থেকে তীব্র স্রোত ও ডুবোচর ফেরি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে আগের চাইতে সময়ও বেশি লাগছে। এ ব্যাপারে মাওয়া বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি যেতে পালের চর ঘুরে যেতে হয় তাই সময় লাগছে চার ঘণ্টা। যেখানে আগে সময় লাগতো দুই ঘণ্টা। বর্তমানে শিমুলিয়া প্রান্তে ট্রাক-যাত্রীবাহী গাড়িসহ সাত শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবারও শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ আটকা ছিল চার শতাধিক যানবাহন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা