,

এবার এক জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে

news-image

বিনোদন ডেস্ক :কখনও তিনি পেশোয়া বাজিরাও, তো কখনও আলাউদ্দিন খিলজি। বেশ কয়েকটি বাস্তবিক চরিত্রকে বড়পর্দায় তুলে আনতে দেখা যাচ্ছে অভিনেতা রণবীর সিংকে। ইতিমধ্যেই বাজিরাও হিসাবে তিনি মন জয় করে নিয়েছেন দর্শকদের। মুক্তির অপেক্ষায় তাঁর পরবর্তী ছবি ‘পদ্মাবতী’। সেই ছবিতে তিনি আসছেন আলাউদ্দিন খিলজির চরিত্রে। কিন্তু আরও এক বাস্তবের চরিত্রকে খুব শীঘ্রই বড়পর্দায় নিয়ে আসবেন রণবীর সিং।

 

তবে এবার আর কোনও ঐতিহাসিক চরিত্র নয়, একজন জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রণবীরকে। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে একটি ছবি। সেই ছবিতেই ভারত অভিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। সবসময়ই অসম্ভব এনার্জেটিক এই অভিনেতা। সেই কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তিনি এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না। প্রথমে কপিল দেব হিসাবে ভাবা হয়েছিল রণবীরের প্রিয় বন্ধু অর্জুন কাপুরের কথা। কিন্তু নানা কারণেই এই ছবি থেকে সরে আসেন অর্জুন। অনুরাগ কাশ্যপের প্রযোজনায় এই ছবি পরিচালনা করতে চলেছেন কবীর খান। এখন শুধু বড়পর্দায় কপিল দেব হিসাবে রণবীরকে দেখা অপেক্ষায় তাঁর ফ্যানেরা।

 

আপাতত ‘পদ্মাবতী’ নিয়েই ব্যস্ত রণবীর সিং। হাতে রয়েছে বেশ কয়েকটা ছবির কাজ আর তারই মধ্যে চুটিয়ে প্রেম করছেন বান্ধবী দীপিকার সঙ্গে। অন্যদিকে, নানা বেশে হাজির হচ্ছেন বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে।শুধু অভিনয়ের জোড়ে নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টও আলোচনার শীর্ষে। দিনে দিনে বাড়ছে তাঁর ফ্যান ফলোয়ার। সব দিক দিয়ে দেখতে গেলে বলিউডে নিজের সেরা সময় কাটাচ্ছেন রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের