,

গোলে আর্সেনাল-অভিষেক ল্যাকাজেতের

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ক্লাব লিঁও থেকে ৬০ মিলিয়ন ইউরোতে মাত্রই আর্সেনালে যোগ দিলেন আলেক্সান্দো ল্যাকাজেত। গানারদের হয়ে প্রথম ম্যাচেই নিজের মূল্য বোঝালেন এই ফরাসি তারকা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে ল্যাকাজেতের গোলে সিডনিকে ২-০ গোলে পরাজিত করেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

ল্যাকাজেতেকে ৯ নম্বর জার্সি দেয় আর্সেনাল। ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিন হন প্রায় ৮০ হাজার দর্শক। এএনজেড স্টেডিয়ামে খেলার ৬৮তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এই ফরাসি তারকা। ৮৩তম মিনিটেই পেয়ে যান গোলের দেখা। অর্থাৎ, আর্সেনালের জার্সিতে প্রথম গোল করার জন্য মাত্র ১৫ মিনিট সময় নেন তিনি।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে অ্যালেক্স আইয়ুবির নিচু ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের জাল কাঁপান ল্যাকাজেত। এর আগে খেলার পঞ্চম মিনিটে পার মারটেসাকারের গোলে এগিয়ে যায় গানাররা।গোলে আর্সেনাল-অভিষেক ল্যাকাজেতের

প্রথমার্ধেই অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে পারতো আর্সেনাল। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ওয়েঙ্গারের দল। তবে সিডনির গোলরক্ষক আন্দ্রে রেডমাইনে দারুণ দক্ষতায় ড্যানি ওয়েলব্যাকের শট রুখে দেন। শেষ পর্যন্ত ল্যাকাজেতের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে এমিরেটস স্টেডিয়ামের দলটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের