,

ঢাবিতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকের ৫৭ ধারার মামলা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপবাদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন আরেক শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদকে নিয়ে বিভাগের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে মিথ্যা অপবাদের অভিযোগে একই বিভাগের অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে এ মামলা করা হয়।

অধ্যাপক মনসুর বাদী হয়ে বুধবার রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন। মামলাটি এজাহারভুক্ত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেন।

মামলার এজাহারে বাদী অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেনন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস ২০১৬ ৬ষ্ঠ ব্যাচের ফেসবুক গ্রুপে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক তার ফেসবুক আইডি থেকে আমাকে উদ্দেশ্য করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে। উক্ত গ্রুপটিতে ৬৯ জন সদস্য রয়েছে। গ্রুপের সদস্যদের কাছে আমার মান সম্মানের হানি ঘটেছে। এছাড়া অফিসের কিছু গোপন তথ্য তার পোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা সম্পূর্ণ বেআইনি ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

অধ্যাপক ফাহমিদুল হক এ বিষয়ে বলেন, মানহানি হলে সেটা তার হতেই পারে, আমি যা লিখেছি তা সুস্থ জ্ঞানেই লিখেছি। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না। এটি যেহেতু একটি আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াই এটির মোকাবেলা করব।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

সম্প্রতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হয়। গত রোববার ক্যাম্পাসে এর প্রতিবাদে ও ৫৭ ধারা বাতিলের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের