,

উত্তরায় রবের বাড়িতে ডিনার পার্টিতে অংশ নিলেন ৭ নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির সামনে অবস্থান নেয়। ওই বাড়িতে আসম রবসহ ৭ জন নেতার ডিনার পার্টি ছিল। ডিনার পার্টিতে আসম রব ছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির একাংশের নেতা সাইফুল হক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী অংশ নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে গিয়ে ওই ডিনার পার্টি বন্ধ করার নির্দেশ দেয়। কেন তারা সেখানে মিলিত হয়েছেন তা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়। তখন তারা জানান, তারা ঈদ উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন। তখন পুলিশ তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তিনি কিছু জানেন বলে জানান। এ রিপোর্ট লেখার রাত ১১ টার দিকে ডিনার পাটি শেষে নেতারা বাড়ি থেকে বের হয়ে চলে যান। পুলিশ ব্যাপারে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের