,

আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. শাম্মী আহমেদ। এর আগে তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ড. শাম্মী আহমদকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এছাড়া বিশিষ্ট নাট্যজন আতাউর রহমানকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের