,

কৃষ্ণা কাবেরী হত্যা: জহিরুলের জামিন নামঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলার একমাত্র আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিন জামিন আবেদন নাকচ করেন।

জহিরুল ইসলাম পলাশের পক্ষে শুনানি করেন উজ্জল প্রসাদ কানু। শুনানিতে তিনি বলেন, এ মামলায় জহিরুল ইসলাম পলাশকে জড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাই আমি তার জামিন প্রার্থনা করছি।

এ মামলায় আজ কৃষ্ণা কাবেরী বাইনের ভাসুর (স্বামীর বড় ভাই) সুধাংশু শেখর বিশ্বাসকে জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ২৭ জুলাই জেরার দিন ধার্য করেছেন।

গত ২৫ জুলাই সুধাংশু শেখর বিশ্বাসের জবানবন্দি শেষে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে ওই দিন তার জেরা শেষ হয়নি।

এদিন আসামি কে এম জহিরুল ইসলাম পলাশ আদালতে হাজির ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপ-পরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বাইন। ওই ঘটনায় সীতাংশু শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন গত বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২০ এপ্রিল জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের