,

ইউটিউবে গ্যাংনামের রেকর্ড ভাঙল সি ইউ এগেন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ২০১২ সালে একটি ভিডিওর দৌলতে কোমর দুলিয়েছিল গোটা বিশ্ব। দক্ষিণ কোরীয় গায়ক সাঁই এর গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’-এ বুঁদ হয়েছিল গোটা দুনিয়া।

সাঁই এর গানটি ইউটিউবে প্রায় ২৮৯ কোটি ৫০ লাখ বার দেখা হয়েছিল। সাঁইয়ের গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ই প্রথম গান যা ইউটিউব ইতিহাসে ১০০ কোটি ভিউয়ারের মাইলস্টোন পেরিয়েছিল।

কিন্তু এ বার গ্যাংনাম স্টাইলকে পেছনে ফেলে সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল উইজ খলিফার ‘সি ইউ এগেন’।

মঙ্গলবার সকালেই ‘গ্যাংনাম স্টাইল’-এর রেকর্ড ভেঙে ২৮৯ কোটি ৭০ লাখের চৌকাঠ পেরিয়েছে আমেরিকান র‌্যাপার উইজ খলিফার এই গান।

মিউজিক ভিডিওটিতে একটি অন্যতম চরিত্রে রয়েছেন গায়ক চার্লি পুথ।

২০১৫-র অ্যাকশন ছবি ‘ফিউরিয়াস ৭’-এ ছিল খলিফার ‘সি ইউ এগেন’।

২০১৩-য় পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই রেকর্ড করা হয়েছিল ‘সি ইউ এগেন’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের