,

কোহলি-আনুশকার যে সেলফিতে ১৫ লাখ ‘লাইক’!

news-image

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি আর আনুশকা শর্মা দুজনেই দুই ক্ষেত্রের বড় তারকা, দুজনেই মহাব্যস্ত। একে অন্যকে মন দিয়ে বসে থাকা ভারতের ক্রিকেট অধিনায়ক আর বলিউড তারকা এই ব্যস্ত সময়ের মধ্যেই খুঁজে নিয়েছেন একে অন্যকে দেওয়ার মতো কিছু সময়। যুক্তরাষ্ট্রে সময়টা দারুণ উপভোগ করছেন দুজনই। ছুটি কাটানোর সময়ই গাড়ির পেছনের সিটে বসে দুজন একটা সেলফি তুললেন। ইনস্টাগ্রামে সেই সেলফি পোস্ট করার সঙ্গে সঙ্গেই আলোড়ন। মাত্র ১২ ঘণ্টায় এই পোস্ট ‘লাইক’ পাওয়ার দিক দিয়ে মিলিয়নিয়ার হয়ে যায়। পরে আরও ৫ লাখ লাইক পড়েছে।

ব্যাপারটা আলোড়িত হওয়ার মতোই। শাকিরার মতো বিশ্ব তারকা বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ফুটবল তারকার খুব কম ছবিতে এমন লাইকের ঝড় পড়ে। কোহলির জন্য অবশ্য এমন লাইকের সাইক্লোন নতুন নয়। ধোনির জন্মদিকে কেকে মাখামাখি একটা ছবি পোস্ট করেছিলেন কোহলি। সেখানে লাইক ছিল ১৬ লাখ ৭৫ হাজার। তবে লাইকসংখ্যায় কোহলি-আনুশকার এই ছবিটা বাকি সবকিছুকে ছাড়িয়ে যেতে পারে।

তারকা হওয়ার কারণে দুজনেরই ‘অনুসারী’র সংখ্যা প্রচুর। ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলার জাতীয় দলের অধিনায়ক যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করেন, সেটা বহু মানুষের নজর তো কাড়েই, সংবাদেরও উৎস হয়ে ওঠে। আনুশকা নিজের ক্ষেত্রেও সফল। ভারতের শীর্ষ অভিনয়শিল্পীদের একজন। ঝড় তো উঠবেই। ছবিটা এমনিতে অবশ্য তেমন রোমান্টিক নয়। তবে কোহলির উপস্থাপনা আর হার্টের ইমো মানুষের মন কেড়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রে বসে তোলা এই সেলফির পোস্টে মন্তব্য ছিল ১৯ হাজার ৫০০। বেশির ভাগই বলছেন, কোহলি-আনুশকা জুটিটি যেন একে অন্যের জন্য গড়া। তাঁদের প্রার্থনা, সারা জীবনই একসঙ্গে থাকুন এই দুজন। -ইনস্টাগ্রাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে