,

নায়কের নাম বলবেন না পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : পরিচালক অপূর্ব রানার কাছ থেকে একরাতেরজন্যছবির গল্প শুনেই নাকি মন ভরে গিয়েছিল পরীমনির। তাই পরিচালকের এক কথায় ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান তিনি। তাঁর কথা, ছবির নামটার মধ্যেই কেমন একটা ব্যাপার আছে। কয়েক দিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসেও এ নিয়ে লিখেছিলেন পরী। সে সময় নায়কের সঙ্গে একটি হাতের ছবি দিয়ে গোপন রেখেছিলেন সহশিল্পীর নাম। সবশেষ খবর হলো, পরীর নায়কের নাম জানার জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে তাঁর ভক্তদের।

পরীমনি বলেন, ‘ছবির নায়ককে নিয়ে চমক থাকছে। এবারই তাঁর সঙ্গে আমার প্রথম কাজ হবে। তাই তাঁর নামটা খুব আয়োজন করে জানাতে চাই।’ ছবির পরিচালক অপূর্ব রানা জানান, আগামী মাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একরাতেরজন্য ছবির নায়কের নাম ঘোষণা করা হবে।

ছবির গল্পের ব্যাপারে জানতে চাইলে পরী বলেন, ‘গল্প নিয়ে এখনই সব বলতে চাই না। তবে ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার নয়। রানা ভাই আগে এ ধরনের ছবি নির্মাণ করেননি। আমিও এমন গল্পের ছবিতে অভিনয় করিনি। একরাতেরজন্য ছবিটি পুরোটাই ফ্ল্যাশব্যাকে হবে।’

পরীমনি এখন বাহাদুরীনামের একটি ছবিতে কাজ করছেন। এর শুটিং শেষ হলেই একরাতেরজন্যছবির কাজ শুরু করবেন তিনি। পরীমনি বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে