,

যে গানে বদলে গেছে একটি দেশের অর্থনীতি! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : মাত্র দুই মাস আগে ৭০ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ মেটাতে না পেরে পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্দো রোসেলো দেউলিয়া ঘোষণা করেছিলেন দেশটিকে। তবে স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ বদলে দিয়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা।

পুয়ের্তোরিকান গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকির সাড়া জাগানো গান ‘দেসপাসিতো’র কল্যাণে ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে দেশটির অর্থনীতি।

‘দেসপাসিতো’ গানটির কারণে বর্তমানে অন্য যেকোনো সময়ের চেয়ে দেশটির প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে।

এ গানের পর থেকে পর্যটকদের সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ৯ হাজার ১০৪ বর্গকিলোমিটার আয়তনের উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের ছোট্ট এই দেশটি।

দেশটির সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, গানটি দেখে এখন অনেকেই সেই দেশে ঘুরতে যাচ্ছে। তাই পর্যটন খাতে গত দুই মাসে পুয়ের্তো রিকোর আয় বেড়ে গেছে ৪৫ শতাংশ।

সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনের পর লুইস ফনসি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিবেদনের অংশ বিশেষ প্রকাশ করে ক্যাপশনে লেখেন, কী যে আনন্দ হয়, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এসব দেখি, পড়ি। এই গান ও গানের ভিডিও প্রাণ পুয়ের্তো রিকো।

‘দেসপাসিতো’ গানটির প্রধান দুই শিল্পীরই জন্মস্থান পুয়ের্তো রিকো। এছাড়া এ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যায় ২০০৬ সালে মিস ইউনিভার্স খেতাবজয়ী পুয়ের্তো রিকান মডেল সুলেকা রিভেরাকে।

‘দেসপাসিতো’গানটির রিমিক্স সংস্করণে মূল দুই শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আমেরিকান টিনেজ সেনসেশন জাস্টিন বিবারও। জাস্টিন বিবারকে সঙ্গে নিয়ে তৈরি করা রিমিক্স সংস্করণটি টানা আট সপ্তাহ ধরে ‘হট ১০০ চার্ট’এর শীর্ষস্থানে রয়েছে। একইসঙ্গে গানটি আর সব গানকে পেছনে ফেলে এগিয়ে আছে ‘বিলবোর্ড সং অব দ্য সামার’হওয়ার লড়াইয়েও!।

পুয়ের্তো রিকোর বিভিন্ন স্থানে ধারন করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। গত জানুয়ারি মাসে মুক্তির পর থেকে এ পর্যন্ত গানটি দেখা হয়েছে ২৪০ কোটি বার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের