,

দাফনের সময় পলিথিনে ভেসে উঠল ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : দুইদিনের শিশু আবু রায়হান মারা যাওয়ায় দাফন করা হবে। কবর খোড়া সম্পন্ন। হঠাৎই বৃষ্টি নামে। কবর খোড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে তার জন্য সাদা পলিথন দিয়ে ঢেকে দিল। ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালী দিয়ে লেখার মতো ভেসে উঠলো আরবি হরফে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। আরও দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি।

অবাক করার মতো হলেও ১১ জুলাই মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ার কবরস্থানে এ ঘটনাটি উপস্থিত লোকজন দেখেন এবং তা ছবি ও ভিডিও করে রাখেন। কালীগঞ্জের প্রেসক্লাবের সাধারণ সম্পদাক জামির হোসেনের ছোট ভাই ইমদাদুল হক ইন্তার দুইদিন বয়সী ছেলে আবু রায়হানের দাফনের সময় এ দৃষ্টি হয়।

মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এর পর মঙ্গলবার বিকালে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর খোড়া হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে। তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়।

তিনি আরও জানান, কিছুক্ষনের মধ্যে ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ শব্দটি মুছে যায়। তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল। বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে। এরপর পরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশু আবু রায়হানের দাফন করা হয়।

স্থানীয়রা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে