,

বিশেষ পোশাকে আবারও নিজেকে মেলে ধরলেন এষা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে তার শুরুটা হয়েছিল ভাট ক্যাম্পের হাত ধরে। ‘জান্নাত টু’-এর সে সফর খুব একটা সুখকর হয়নি। এরপর আর বক্স অফিসেও সেভাবে সফলতা পাননি। ব্যতিক্রম ছিল কেবল ‘রুস্তম’। অক্ষয়ের এ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেশ নজর কেড়েছিলেন এষা গুপ্তা।

‘রুস্তম’-এর হাত ধরেই বলিউডের মাটিতে ফের জায়গা পেতে মরিয়া এষা। এবার আরও বোল্ড মেজাজে নিজেকে মেলে ধরতে চলেছেন এই বলিউড সুন্দরী। এরই প্রমাণ মিলল নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে কালো রঙা অন্তর্বাস পরেই পোল ডান্সে মজেছেন ৩১ বছরের এ অভিনেত্রী।

নিচে আবার মজা করে লিখেছেন, বাঁদরের ধর্ম কতটা ভালোভাবে পালন করছেন তিনি। কেবল পোল ডান্সেই ক্ষান্ত হননি অভিনেত্রী। ইনস্টাগ্রামে আরও একটি সিজলিং ভিডিও পোস্ট করেছেন তিনি। যাতে সাদা ও কালো অন্তর্বাস পরে পোজ দিয়েছেন নায়িকা।

কেন এই ভিডিওটি তিনি পোস্ট করেছেন? সে উত্তরও ধোঁয়াশায় রেখেছেন অভিনেত্রী। শুধু ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন’। সর্বশেষ এষা অভিনীত ‘কমান্ডো টু’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

কিন্তু এষার তুরুপের তাস এখন পরিচালক মিলন লুথারিয়ার ‘বাদশাহো’। যেখানে এষার পাশে থাকছে অজয় দেবগণ, ইমরান হাশমির মতো নাম।

ছবির ট্রেইলারে ইলিয়ানা ডি’ক্রুজ ও সানি লিওনকে সেন্স্যুয়াস আবতারের দেখা গেলেও এষা ধরা দিয়েছেন অ্যাকশন মুডে। তাই বোধহয় নিজের লাস্যময়ী রূপ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নায়িকা। এমনই অভিমত সিনেপ্রেমীদের একাংশের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের