সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপেরর মতো বড় মঞ্চে বিশ্বরেকর্ড করে দেখালেন ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এখন সর্বোচ্চ রানের মালিক হওয়ার গৌরভ অর্জন করেছেন তিনি। মহিলা বিশ্বকাপের মঞ্চে প্রথম মেয়ে হিসেবে ৬,০০০ রান করে গড়েছেন ইতিহাস। অনন্য এই কীর্তি গড়ার পথে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক চার্লোটে এডওয়ার্ডসকে পেছনে ফেলে মিতালি।

মিতালির ওয়ানডে ক্রিকেটে পথচলা সেই ১৯৯৯ সালে। অভিষিক্ত ম্যাচেই নিজেকে চিনিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন হার না মানা ১১৪ রানের ইনিংস। রেশমা গান্ধীর (১০৪*) সঙ্গে গড়েছিলেন অবিচ্ছিন্ন ২৫৮ রানের জুটি।

সেই মিতালি এখন একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। আজ (বুধবার) যেমন আরেকটি রেকর্ড গড়লেন। তা বিশ্ব রেকর্ডই। মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মিতালিই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের ইনিংসটিই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

১৮৩টি ওয়ানডে খেলা মিতালি রাজের বর্তমান রানসংখ্যা ৬০২৮। এছাড়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন এই ভারতীয় ব্যাটসম্যান।

বিশ্ব রেকর্ড গড়ার ক্ষেত্রে মিতালি পেছনে ফেলেছেন এডওয়ার্ডসকে। অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার ১৯১ ম্যাচে করেছিলেন ৫৯৯২ রান। দীর্ঘ দিন ধরেই নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই অস্ট্রেলিয়ান। এবার মিতালির কাছে রেকর্ডটা হাতছাড়া হলো তার। এর আগে টানা সাতটি ম্যাচে অর্ধশত রান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মিতালি।

এ জাতীয় আরও খবর

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু