,

আবারও নওশীনের ‘বিয়ে’!

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নওশীন নাহরিন মৌ আবারও বিয়ে করতে যাচ্ছেন। তবে এই বিয়ে বাস্তবে হচ্ছে না। ‘কমেডি ৪২০’ ধারাবাহিক নাটকের একটি পর্বে নওশীনের বিয়ে দেখানো হবে। ফরিদুল হাসান পরিচালিত নাটকটিতে নওশীনের চরিত্রের নাম এলিনা।

গতকাল বুধবার দুপুরে নাটকটির শুটিং চলাকালীন নওশীন নিজের ফেসবুক আইডিতে বিয়ের সাজের একটি সেলফি প্রকাশ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ‘আজ এলিনার বিয়ে’।

নাটকে বধু সাজতে কেমন লাগে- জানতে চাইলে নওশীন বলেন, ‘এর আগেও নাটকের গল্পের প্রয়োজনে আমি বহুবার বধু সেজেছি। ঠিক কতবার এই সংখ্যা বলা অনেক কঠিন। আবারও নাটকের চরিত্রের প্রয়োজনে বধূর সাজ নিতে হলো আজ। প্রথম প্রথম বধূর সাজ নিতে কষ্ট হতো না কিন্তু এখন আর ভালো লাগে না। মেক-আপ নিতে অনেকখানি সময় নষ্ট হয়। সাধারণত শুটিংয়ে আমরা ভারি মেক-আপ এড়িয়ে চলি কিন্তু বিয়ের সাজ হলে তা সেটা করা সম্ভব হয় না।’

নাটকে বিয়ের সাজের স্মৃতিচারণা করে নওশীন আরো বলেন, ‘একটি নাটকে গল্পের প্রয়োজনে আমার গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান ও বৌ-ভাত দেখানো হয়েছিল। নাটকে টানা তিনদিন জমজমাট বিয়ের আয়োজন দেখানো হয়। অনেকদিন আগে নাটকটির শুটিং করেছি। নাটকের নামটা এখন মনে করতে পারছি না।’

নওশীন, এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। একক নাটকের থেকে ধারাবাহিক নাটকের শুটিং অনেক বেশি করছেন বলে জানালেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে