,

মেয়েকে নিয়ে বই লিখবেন প্রিয়াঙ্কার মা

news-image

 

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউডেও তিনি পরিচিত মুখ। বিশ্বে রয়েছে তার কোটি কোটি ভক্ত। এদিকে মেয়ের এমন খ্যাতিতে গর্বিত মা মধু চোপড়া। তাই মেয়েকে নিয়ে একটি বই লিখতে চান তিনি।

এ প্রসঙ্গে মধু চোপড়া সংবাদমাধ্যমে বলেন, ‘সবকিছু ভুলে যাওয়ার আগেই তাকে (প্রিয়াঙ্কা) নিয়ে একটি বই লিখতে চাই। যদিও এ বিষয়ে এখনো কাজ শুরু করিনি। এটা জীবনীগ্রন্থ হবে না, তবে তার জীবনের কিছু গল্প থাকবে, যা খুবই অনুপ্রেরণাদায়ক। যারা জীবনে সফল হওয়ার পথ খুঁজছেন কিন্তু এখনো কোনো রোল মডেল পাননি তারা এখান থেকে প্রেরণা খুঁজে পাবেন।’

তিনি আরো বলেন, ‘আমি প্রিয়াঙ্কার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সে খুবই খুশি। সে ভারতে ফিরলে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব।’ মধু চোপড়ার বিশ্বাস, বিশ্বে প্রিয়াঙ্কার যত ভক্ত রয়েছেন তারা বইটি পড়ে খুবই মজা পাবেন। তবে বইটির নাম কী হবে তা এখনো জানা যায়নি।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বেওয়াচ। হলিউডের এই সিনেমাটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। খুব শিগগিরই তাকে বলিউডের সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে। যদিও এখন তিনি হলিউডে আরো দুটি সিনেমার কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের