,

আলাদিনকে খুঁজে পাচ্ছে না ডিজনি

news-image

 

বিনোদন ডেস্ক : রূপকথার জনপ্রিয় চরিত্র আলাদিন। দৈত্যর সাহায্য নিয়ে রাজকন্যা জেসমিনের মন জয় করেছিলেন তিনি। এর আগে ১৯৯২ সালে অ্যানিমেশন সিনেমার মাধ্যমে এই গল্প দর্শকের সামনে পর্দায় হাজির করেছিল ডিজনি স্টুডিও। এবার লাইভ অ্যাকশন সিনেমায় আলাদিন-জেসমিনকে হাজির করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আলাদিন’। কিন্তু সিনেমায় আলাদিন চরিত্রে কে অভিনয় করবে, তাকে এখন পর্যন্ত খুঁজে পাননি নির্মাতারা। পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটির পরিচালক গাই রিচি ভারতীয় অথবা মধ্যপ্রাচ্যের বংশোদ্ভুত কাউকে চরিত্রটির জন্য চাইছেন। যেহেতু সিনেমাটি মিউজিক্যাল হবে তাই নির্মাতা এমন কাউকে চাইছেন যে নাচতে ও গাইতে পারবে।

গত মাসে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিশনের আয়োজন করা হয়। আলাদিন ও জেসমিন চরিত্রের জন্য আগ্রহীদের অডিশনে ডাকা হয়। বিশ্বের কয়েকটি দেশের পাশাপাশি দিল্লি ও মুম্বাইয়ে অডিশন অনুষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে জানা যায়, প্রায় ২ হাজার প্রার্থীর অডিশন নেয়ার পরও নির্মাতারা কাউকে নির্ধারণ করতে পারেননি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, জেসমিন চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজে পেয়েছেন তারা। মার্কিন বংশোদ্ভুত নাওমি স্কট অথবা ভারতীয় অভিনেত্রী তারা সুতারিয়ার মধ্যে একজনকে বেছে নেয়া হবে। কাকে নেয়া হবে নির্ভর করবে আলাদিন কে হচ্ছেন তার ওপর।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবশ্য রিজ আহমেদ ও দেব প্যাটেলকে এই চরিত্রের জন্য ভাবা হচ্ছে। কিন্তু নির্মাতা আলাদিন চরিত্রের জন্য অপরিচিত মুখ চাইছেন। তাই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। ডাচ অভিনেতা আস্রাফ কোটেট, কানাডিয়ান অভিনেতা মেনা মাসাউদ এবং মার্কিন অভিনেতা জর্জ কোস্তুরোস আলাদিন হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের