,

অপু এখন কলকাতায়

news-image

বিনোদন প্রতিবেদক : এর আগে গিয়েছিলেন গোপনে। এবার সবাইকে জানান দিয়েই কলকাতা গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে শারীরিক চেকআপ করাবেন নায়িকা। ১০ জুলাই কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অপু। ফিরবেন আগামীকাল। ঢাকা ছাড়ার আগে অপু বিশ্বাস বলেন, ‘জয়ের বয়স এখন নয় মাস। আমার সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। ফলে আমাকেও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে। এছাড়া আমি যেহেতু নিয়মিত জিম করছি, আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাই, তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কী হবে, সেসব বিষয় নিয়েই চিকিৎসকের সঙ্গে কথা বলব। কারণ আমি পুরোদমে জিম কিংবা ফিটনেস ঠিক রাখার জন্য যা যা করণীয়, তা ইতোমধ্যেই শুরু করে দিয়েছি।’ তিনদিনের এই কলকাতা সফরে অপুর সঙ্গী পুত্র আব্রাম খান জয়। এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ২০১৬ সালে হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে যান জনপ্রিয় এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা