,

অবশেষে লন্ডন যাচ্ছেন ইলিয়াস আলীর স্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অবশেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা যুক্তরাজ্যে যাচ্ছেন। বুধবার সকাল সোয়া ৯টার পর থেকে বিমান বন্দর বসিয়ে রাখার পর বেলা পৌনে ১১টার দিকে তিনি লন্ডন যেতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা জানান, প্রায় দুই ঘণ্টা বসে থাকার পর আমি যখন লাগেজ নিয়ে বাসার উদ্দেশ্যে ফেরত যেতে রওনা দেই তখন একজন কর্মকর্তা এসে বলেন, আপনার পাসপোর্টটি দেন। পাসপোর্ট দেয়ার কিছুক্ষণ পরে তারা জানান, আমি লন্ডন যেতে পারবো।

এর আগে গত রোববার তাকে যুক্তরাজ্য যেতে বাধা দেয়া হয়েছিল। এরপর সোমবার উচ্চ আদালতে রিট করেন তাহসীনা রুশদী লুনা। রিটের শুনানিতে আদালত তাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন।

প্রসঙ্গত, আগামী ১৪ জুলাই তাহসীনা রুশদী লুনার বড় ছেলে আবরার ইলিয়াসের সমাবর্তন অনুষ্ঠানে অভিভাবক হিসেবে উপস্থিত থাকতে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। এ বছর ব্রিস্টলের একটি বিশ্ববিদ্যালয় থেকে আবরার গ্রাজুয়েশন শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা