,

অল্পের জন্য বেঁচে গেলেন অর্থহীনের সুমন

news-image

 

বিনোদন ডেস্ক :চিকিৎসার জন্য ব্যাংককে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন। এতে তার মুখের বিভিন্ন অংশ ফেটে ও থেতলে যায়। দুর্ঘটনায় তিনি চোয়াল ও কানে বেশ আঘাত পান। ১৭ জুন শহরটির সুকুমভিতে তিনি এ দুর্ঘটনার শিকার হন। সুমন তখন রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে পাশের স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুমনের শরীরে ১১ ঘণ্টার অস্ত্রোপচার হয়।

সুমন জানান, চেকআপের জন্য তিনি ব্যাংককে গিয়েছিলেন। স্যামিতিভেজ হাসপাতালেই সেদিন তার ছোট একটা অস্ত্রোপচার হয়েছিলো। অস্ত্রোপচার শেষে তিনি হোটেলে ফিরছিলেন। গলির ভেতর দিয়ে রাস্তা পার হবার সময় হঠাৎ একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন। মাইক্রোবাসটি চালাচ্ছিলেন একজন মহিলা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। তখন তার এক পরিচিত চিকিৎসক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে হাসপাতালে ছুটে যান। চিকিৎসক হাসপাতালে বিল পরিশোধ করে অস্ত্রোপচার করার কথা জানান। সেদিন টানা ১১ ঘণ্টা অস্ত্রোপচার হয় তার শরীরে। তবে পূর্ব অসুস্থতার কারণে শরীরে তিনটি ধাতব পাত লাগানো থাকায় মেরুদণ্ডে তেমন ক্ষতি হয়নি।

তিনি বলেন, শরীরের অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে মাস খানিক সময় লাগতে পারে।

উল্লেখ্য, সুমন মূলত ক্যানসারের রোগী। ২০১২ সালের দিকে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার হয়েছিলো। এরপর মস্তিষ্ক, গলা, পাকস্থলী আর কিডনিতেও ছড়িয়ে যায়। সবশেষ পাকস্থলী মারাত্মক সংক্রমিত হওয়ায় চিকিৎসকরা সেটি শরীর থেকে বাদ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে