,

এসেক্স ছেড়ে হঠাৎ দেশে ফিরে আসছেন তামিম

news-image

 

স্পোর্টস ডেস্ক :ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স থেকে হঠাৎ ফিরে আসছেন তামিম ইকবাল। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে খেলতে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দেয়ার চারদিনের মাথায় তামিমের ক্লাব ছাড়ার খবরটি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে এসেক্স কর্তৃপক্ষ।

বিবৃতিতে এসেক্স কর্তৃপক্ষ বলছে, ‘ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকে আর দলের সঙ্গে নেই তামিম। তার জন্য আমাদের শুভকামনা রইল, তার ব্যক্তিগত কারণের প্রতিও থাকছে আমাদের শ্রদ্ধা।’

২৮ বছর বয়সী বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম গত রোববার এসেক্সের জার্সিতে নেমেছিলেন। কেন্টের বিপক্ষে দলের হারা ম্যাচে ৭ বলে ৭ রানের ইনিংস এসেছে তার ব্যাটে।

তামিমের ব্যক্তিগত কারণটা ঠিক কী, সেটি অবশ্য জানায়নি এসেক্স। ৮ ম্যাচের জন্য চুক্তিতে এসে এক ম্যাচ পরই ফিরে যাওয়া তারকার ব্যক্তিগত কারণকে কেবল শ্রদ্ধার চোখে দেখেই শেষ টেনেছে ক্লাবটি। ব্যক্তিগত সমস্যা কাটিয়ে তামিম আবারো এসেক্সে যোগ দেবেন কিনা সেটিও জানায়নি ইংলিশ ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে