,

রামচরণের প্রশংসায় সামান্থা

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তেলেগু, তামিল সিনেমার অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় চিত্রনায়ক রামচরণ। প্রথমবারের মতো রামচরণের সঙ্গে জুটি বেঁধে ‘রাঙ্গাথালাম’ চলচ্চিত্রে অভিনয় করছেন সামান্থা। এতে রোমান্স করতে দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার।

সম্প্রতি সাংবাদিকরা রামচরণের সঙ্গে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে রামচরণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেন সামান্থা। তিনি বলেন, ‘যে কোনো কঠিন চরিত্রে রামচরণ খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন। এ সিনেমায় তার চরিত্রটি সকলকে আগ্রহী করে তুলবে।’

এ সিনেমায় সামান্থার ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এতে গ্রামের সুন্দরী এক নারীর রূপে দেখা যায় তাকে। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে