,

নিষিদ্ধের ব্যাপারে এবার মুখ খুললেন রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক রিয়াজ, খল অভিনেতা মিশা সওদাগর ও খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

এই বিষয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, আমি শুনেছি প্রদর্শক সমিতি থেকে আমাকে বয়কট করার ঘোষণা দেয়া হয়েছে। এবং আমার ছবি তারা সিনেমা হলে চালাবে না। আমার ছবি না চালিয়ে তারা সুখে থাকবেন এমনটি যদি ভেবে থাকেন তবে আমি চাই তাদের সেই সুখ যেন নষ্ট না হয়। একজন নায়ক রিয়াজের ছবি না চালালে যদি প্রদর্শক ও পরিবেশক সমিতি ভালো থাকে এবং হল বাঁচে তবে আমার আফসোসের কী আছে। চলচ্চিত্রের উন্নতি হলে হোক। আমি তো ইন্ডাস্ট্রি ভালো থাকবে বলেই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছি।’

রিয়াজ বলেন, ‘আমি চাইব দেশীয় চলচ্চিত্রের স্বার্থে তারা যৌথ প্রতারণার ছবি, ভিনদেশি ও অশ্লীল কোনো ছবি চালাবেন না। এটা আমার অনুরোধ থাকল।’ রিয়াজ আরও বলেন, ‘একজন বা দুইজন-চারজনের চেয়ে ইন্ডাস্ট্রি বড়। আমাকে বা আমাদের কয়েকজনকে বয়কট করে তারা যদি সিনেমার সুদিন ফেরাতে পারেন তবে কষ্ট পাওয়ার কিছু নেই।’

রিয়াজ আরও বলেন, ‘যেসব অপরাধ তারা আমাদের ওপর চাপাচ্ছেন সেগুলোর জন্য কিছু বলব। দেখুন, আমি জানি আমি কেমন। আমার কোটি কোটি ভক্ত ও দেশের মানুষ জানে রিয়াজ কেমন। তারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন। কাউকে হামলা করেছি আমি এই কথা একটু বেশিই মিথ্যা হয়ে গেল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের