,

বিদায়ী অর্থবছরে মূল্যস্ফীতি কমেছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সদ্যবিদায়ী ২০১৬-১৭অর্থবছরে গড় মূল্যস্ফীতি আগের অর্থবছরের তুলনায় কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। গত অর্থবছরে সেটি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। তবে বিদায়ী অর্থবছরের চতুর্থ প্রান্তিকে মূল্যস্ফীতি সার্বিকভাবে কিছুটা বেড়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এসব তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী বিগত অর্থবছর খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ১ শতাংশ,যা তার আগের অর্থবছর ছিল ৪ দশমিক ৯০ শতাংশ। সে তুলনায় খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে।

অন্যদিকে খাদ্য বর্হিভূত পণ্য মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ,যা তার আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। এ হিসেবে আগের বছরের তুলনায় খাদ্য বর্হিভূত পণ্যে মূল্যস্ফীতি অনেক কমেছে।

পরিকল্পনামন্ত্রী জানান,গত তিন মাসে (এপ্রিল-জুন পর্যন্ত) দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ,যা তার আগের তিন মাসে (জানুয়ারি-মার্চ) ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। এ হিসেবে গত তিন মাসে মূল্যস্ফীতি বেড়েছে।এর কারণ হিসেবে তিনি বলেন,আগাম বন্যার কারণে জিনিষপত্রের দাম বেড়ে যাওয়ায় এমন হয়েছে। এছাড়া বাজেট দেওয়ার সময় মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ে।

অন্যদিকে, গ্রামীণ এলাকায় গত তিন মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ এবং তার আগের তিন মাসে ছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ।এছাড়া শহর এলাকায় গত তিন মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ,যা তার আগের তিন মাসে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের