,

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিং: শীর্ষেই আছেন সাকিব, ৪ নাম্বারে মঈন

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন মঈন আলী। ব্যাট হাতে দুই ইনিংস মিলে করেছেন ৯৪ রান (৮৭+৭)। বল হাতে নিয়েছেন ১০ উইকেট (৪+৬)। তার অসাধারণ নৈপুণ্যে প্রোটিয়াদের ২১১ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক মঈনই। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত এ পারফরম্যান্সের ফলও পেয়েছেন এই অলরাউন্ডার হাতেনাতে। আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।

ছয় নম্বর থেকে চারে উঠে এলেন মঈন। তার সংগ্রহ ৩৮৪ রেটিং পয়েন্ট। স্বদেশি অলরাউন্ডার বেন স্টোকসকে পেছনে ফেলেছেন মঈন। স্টোকস নেমে গেছেন পাঁচে। এই পেস-অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৯।

এদিকে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকার ৪৩২ রেটিং পয়েন্ট। সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রবীন্দ্র জাদেজা। এই ভারতীয় অলরাউন্ডারের ৪২২ রেটিং পয়েন্ট। তৃতীয় স্থানে আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪১৩।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা