,

৬৩৯৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

news-image

৬৩৯৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় মোট ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুদিনের প্রত্যাশিত ২৮৭ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকার অধিকতর উন্নয়ন মেগা প্রকল্পটি অনুমোদন দেয়নি একনেক সভা।

জবির ওই প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিলো কেরানীগঞ্জে জবির নিজস্ব সাড়ে সাত একর জমির ওপর একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণ ও এক হাজার আসন বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছেলেদের আবাসিক হল নির্মাণ।

অনুমোদন না দেওয়া প্রসঙ্গে একনেক সভা জানায়, কেরানীগঞ্জে একাডেমিক ভবন ও হল নির্মাণ না করে মাস্টার প্ল্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাছে অবকাঠামো নির্মাণ করতে হবে। প্রকল্পটি পুনর্গঠন করে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয় একনেক সভা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের