,

ছেলেবেলার ক্লাবে ফিরলেন রুনি

news-image

 

স্পোর্টস ডেস্ক :ক্যারিয়ারের বেশিরভাগ সময় ম্যানচেস্টার ইউনাইটেডেই কাটিয়েছেন ওয়েইন রুনি। ওল্ড ট্রাফোর্ডকেই বলা চলে তাঁর ঘরের মাঠ। ২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত, টানা ১৩টি বছর ম্যানইউর জার্সি গায়েই খেলে গেছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে রুনি পা রেখেছিলেন কিন্তু এভারটনের জার্সি গায়ে। ১৩ বছর বয়স থেকেই এভারটনের যুব দলে খেলা শুরু করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। এবার ক্যারিয়ারের শেষপর্যায়ে এসে আবার সেই ছেলেবেলার ক্লাবে ফিরেছেন রুনি। এবারের মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাম লিখিয়েছেন এভারটনে।

ম্যানচেস্টার ইউনাইটেডে বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ হয়ে ছিলেন রুনি। প্রথম একাদশেও নিয়মিত হতে পারছিলেন না। ফলে শেষ পর্যন্ত শৈশবের ক্লাব এভারটনে পাড়ি জমানোটাই ক্যারিয়ারের জন্য ভালো মনে করেছেন ইংল্যান্ডের অন্যতম সেরা এই ফুটবলার। তবে অন্য অনেকেই যেমন অবসরের কথা মাথায় রেখে ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ছেলেবেলার ক্লাবে ফিরে যান, রুনি কিন্তু তেমনটা ভাবছেন না। এভারটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি এটাকে অবসর নেওয়ার জায়গা হিসেবে চিন্তা করছি না। আমি ভালো খেলতে চাই, জিততে চাই, সফল হতে চাই।’

এভারটনে ভালো খেলে জাতীয় দলেও আবার জায়গা করে নিতে চান রুনি। আগামী বছরেই রাশিয়াতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ইংল্যান্ডের সেই বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার চিন্তা থেকেই মূলত এভারটনে নাম লিখিয়েছেন রুনি। এখানে তিনি সুযোগ পাবেন নিয়মিত খেলার। জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য যেটা খুবই জরুরি।

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাত্র ১৫টি প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পেরেছিলেন রুনি। এই ব্যাপারটাতে বেশ হতাশাই প্রকাশ করেছিলেন ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড়।

২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর রুনি জিতেছিলেন পাঁচটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। রেড ডেভিলদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে রুনি ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ববি চার্লটনকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের