,

মুক্তামনির চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামনির চিকিৎসায় আট সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. শামন্ত লাল সেন জানান, মেয়েটি (মুক্তামনি) মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছে। পরে সকাল ৯টার দিকে তাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়।

তিনি বলেন, আজই আমি এবং বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রাথমিকভাবে তাকে দেখেছি। মেয়েটি রক্তশূন্যতা, অপুষ্টিসহ নানা রোখে ভুগছে। তাকে অপারেশনের জন্যে ফিট করতেই আগামী দুই-তিন সপ্তাহ সময় লাগবে।

মুক্তামনির সঙ্গে থাকা তার চাচা আহসান হাবিব বলেন, সকালে ডাক্তাররা মুক্তামনিকে দেখে গেছে। এখন আপাতত আমরা কেবিনে আছি। চিকিৎসকরা আবার দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন।

সম্প্রতি ‘মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও!’ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে। এমন সংবাদ প্রকাশের পর অনেকেই এগিয়ে এসেছেন, হাত বাড়িয়েছেন মুক্তার চিকিৎসায়। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ মুক্তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন।

গতকাল সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাড়িতে গিয়ে মুক্তাকে নিয়ে আসে। রাতে হাসপাতালে মুক্তামনিকে দেখতে যান সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। পরে রাত ১১ টার দিকে মুক্তাকে সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের