,

অটোমেশনের আওতায় আসছে ২০০টি পোষ্ট অফিস

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০০টি উপজেলা পোষ্ট অফিস এবং টাউন সাব-পোষ্ট অফিসকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর (ফেণী-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এরআগে বিকেল ৫টা ২১ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।

তারানা হালিম বলেন, বাংলাদেশ ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ শীর্ষক একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৭১টি প্রধান ডাকঘর এবং ১৩টি মেইল এন্ড সটিং অফিসকে সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের আওতায় আনা হয়েছে। আরও ২০০টি উপজেলা পোষ্ট অফিস এবং টাউন সাব-পোষ্ট অফিসকে অটোমেশনের আওতায় আনার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ডাকঘরগুলিতে সার্ভার, অন-লাইন ইউপিএস, কম্পিউটার, ইউপিএস, লেজার প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টার, বারকোড স্ক্যানার, পস প্রিন্টার, কম্পিউটার চেয়ার ও টেবিল এবং বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, সারাদেশে মোট পোস্ট অফিসের সংখ্যা ৯৮৮৬ টি। এরমধ্যে জিপিও ৪টি, এ-গ্রেড প্রধান ডাকঘর ২৩টি, বি-গ্রেড প্রধান ডাকঘর ৪৫টি, উপজেলা পোষ্ট অফিস (ইউপিও) ৩৯৯টি, সাব-পোষ্ট অফিস (এসও) ৯৪৫টি, অবিভাগীয় সাব-পোষ্ট অফিস (ইডিবিও) ৩২২টি, বিভাগীয় শাখা পোষ্ট অফিস (বিও) ১০টি, অবিভাগীয় শাখা পোষ্ট অফিস (ইডিবিও) ৮১৩৮টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে